মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জে পুলিশের অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনার সাথে কাউকে আটক করতে পারেনি পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর ফুটবল মাঠ এলাকা থেকে এ মাদক উদ্ধার করা হয়। মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক মফিজুল রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাথায় বস্তাসহ এক ব্যক্তিকে পুলিশ চ্যালেঞ্জ করলে বস্তা ফেলে পালিয়ে যান তিনি । পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় কালিগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়েছে (মামলা নং-২৭, তারিখ-২১/০৯/২২ খ্রি.)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com