শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোকে লাল কার্ড প্রদর্শনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় অধিক কার্বন নির্গমনের ফলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোকে লাল কার্ড প্রদর্শনী করা হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা বাসষ্টান্ডে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) ও উপকুলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) এর আয়োজনে ও গবেষনা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর নিকট থেকে জলবাযুর ক্ষতিপূরণ আদায়ের দাবী তোমরা বড়রা মিথ্যা বলছো, আমাদের কান্না তোমরা কি শুনতে পাও না, বেঁচে থাকার অধিকার, চাই জলবায়ুর সুবিচার এই শ্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বের অধিক কার্বন নিঃ সরনকারী দেশগুলোকে লালকার্ড প্রদর্শন করেন উপকুলীয় যুবরা। লালকার্ড প্রদর্শন কর্মসুচিতে অংশগ্রহন করে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, সাংবাদিক মারুফ হোসেন মিলন, রাইসুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্থ দেশের জন্য ক্ষতিপুরন আদায় ও কম কার্বন নিঃসরনের জন্য ধনী দেশগুলোর কাছে চাপ সুষ্টি করে ক্ষতিপুরন আদায়ে সরকারকে আরো বেশী সচেতন হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com