সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃবৃন্দের অভিযানে দুই দুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া কুল্যার মোড়স্থ দুইটি দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন তারা। সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার সকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমানের ব্যবস্থাপনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় বুধহাটা বাজারস্থ হাবাসপুর গ্রামের দুগ্ধ ব্যবসায়ী কনক চন্দ্র ঘোষ ও সূর্যকান্ত ঘোষকে শিশু খাদ্যে (দুধ) অপদ্রব্য মেশানোর সময় হাতে নাতে ধরা পড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শিশু খাদ্যে (দুধ) অপদ্রব্য মেশানোর অপরাধে তাদের প্রত্যেককে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ মূলক কাজ আর করবে না মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হন তারা। অভিযান পরিচালনাকালে ক্যাবের প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা, আশাশুনি সেনেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা ও সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com