শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে জহুরুল মন্ডল (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকালে শিশু উন্নয়ন কেন্দ্রের নিজ কক্ষে গলায় ফাঁস দেয় সে। মৃত জহুরুল পাবনার আতাইকুলা উপজেলার বামনডাঙা গ্রামের জালাল মন্ডলের ছেলে। হত্যা মামলায় জহুরুল ২০২১ সালের ৩০ নভেম্বর শিশু উন্নয়ন কেন্দ্রে আসে। তার মামলাটি বিচারাধীন। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান বলেন, সকালে ভালোবাসা দিবস উপলক্ষে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে জহুরুল নিজ কক্ষে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে কেন্দ্রের অন্য কিশোররা দেখতে পেয়ে ঝুলন্ত দেহ নামিয়ে কর্মকর্তাদের খবর দেয়। তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com