শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় বাজারে আগুন লেগে ৬ প্রতিষ্ঠান পুড়ে ছাই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

এফএনএস: খুলনার বড় বাজারের ডেল্টাঘাট এলাকায় আগুনে বেশকয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানা পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। গতকাল বুধবার দুপুর ১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই বাজারের ব্যবসায়ী মাসুদ রানা জানান, দুপুরে ভৈরব স্ট্যান্ড রোডে বসে আলোচনা করছিলেন তারা। এ সময় তুলাপট্টির পিছনের গলিতে আগুন লেগেছে বলে কর্মচারীরা চিৎকার করতে থাকে। খবর দিলে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনে বড় বাজারের জুতাপট্টি এলাকায় ৬টি দোকান পুড়ে যায়। উজ্জ্বল ব্যানার্জি নামের আরেক ব্যবসায়ী জানান, দুর্গাপূজার শেষ দিন গতকাল বুধবার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। আগুনে বেশ কয়েকটি দোকানপাট বন্ধ থাকে। বাজারের কাপড় দোকান মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম বলেন, কংস বাণিজ্য ভান্ডার থেকে প্রথমে ধোয়া দেখতে পাই। পরে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com