শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পূর্ব শত্র“তার জেরে কুপিয়ে জখম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পূর্ব বিরোধের জেরে ফোন করে ডেকে নিয়ে প্রকাশ্যে সালাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর জখম সালামকে এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালুয়া বাজারে (কয়রা-পাইকগাছা) প্রধান সড়কের উপরে। এঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার নং ৩৩/২৮/৯/২২ চিকিৎসাধীন সালাম জানান, গত ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে আহম্মাদ আলী সরদারের ছেলে বাবুল সরদার আমাকে ফোন করে কালুয়া মোড়ে আসতে বলে আমি সরল বিশ্বাসে মোড়ে আসলে হঠাৎ করে মৃত ওয়াজেদ সরদারের পুত্র ভুট্টু সরদার ও মইজ উদ্দিন সরদার আমাকে দেশিয় অস্ত্র দিয়ে আমার মাথায় কোপ দেয়। আমি ঠেকানোর চেষ্টা করলে আমাকে রুম্মন সরদার, ডালিম সরদার আমার পিঠে ও কোমরে কোপ দেয়। আমার চিৎকারে এলাকাবাসী এসে তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে ৪ জনের নাম উলে­খ্য করে পাইকগাছা থানায় মামলা করেছি। কিন্তু এখনো কোন আসামি আটক হইনি। মামলার তদন্ত কর্মকর্তা ইমরাস হোসেন জানান, আসামিদের আটকের জোর চেষ্টা চলছে। আসামিরা পালাতক থাকায় একটু দেরি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com