মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পুরুষ অভিভাবক ছাড়াই নারীরা হজ ও ওমরায় যেতে পারবেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

এফএনএস বিদেশ : নারীদের হজ বা ওমরা পালনে আর মাহরাম বা অভিভাবকের প্রয়োজন হবে না। গত সোমবার মিসরের রাজধানী কায়রোর সৌদি দূতাবাসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটা জানান সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, সৌদি ভ্রমণে গিয়ে হজ বা ওমরাহ পালন করতে নারীদের আর অভিভাবক বা রক্তের সম্পর্কের আত্মীয়ের দরকার পড়বে না। ওমরাহ পালনে মুসলিম দেশগুলোর জন্য কোটা ব্যবস্থা বাতিল হয়েছে এবং ওমরাহ পালনে ইচ্ছুক সব মুসলিমের জন্য সৌদি ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডক্টর তৌফিক আরও বলেন, হজ ও ওমরাহ পালনে সকল খরচও কমানো হয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিদর্শনে হয়রানি কমাতে আধুনিক প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন সেবা বাস্তবায়ন করা হয়েছে। হজ ও ওমরাহ পালনকারীদের নুহসক প্লাটফর্মের মাধ্যমে মক্কার গ্রান্ড মসজিদের তথ্য ও সেবা পেতে রোবটের সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com