শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জ কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে টিকা কেন্দ্র স্থাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

ধলবাড়ীয়া প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা কেন্দ্র স্থাপিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়,সাদপুর দাখিল মাদ্রাসা এবং বাগবাটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান বলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাঈদ মেহেদী বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা গ্রহণের সুবিধার কথা বিবেচনা করে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে নিজস্ব অর্থায়নে ২ টি এসি উপহার দেন। শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com