শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রালেই শহরের একটি আবাসিক এলাকায় ঘণ্টাব্যাপী বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ নর্থ ক্যারোলিনার রাজধানী রালেইতে এ ঘটনা ঘটে। এ হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্থানীয় মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বন্দুক হামলায় অন্য এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরের নিউস রিভার গ্রিনওয়ের কাছে গুলি চালায় বন্দুকধারী। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। এর প্রায় তিন ঘণ্টা পর সন্দেহভাজন বন্দুকধারীকে একটি বাড়ির ভেতরে আটক করে হেফাজতে নেয় পুলিশ। স্থানীয় সময় রাত ৯টা ৪৫ নাগাদ এক টুইটে পুলিশ জানায়, সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে বলে জানা গেছে। এদিকে কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক আইন প্রয়োগকারী সংস্থা ঘটনা তদন্তে নেমেছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com