বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৫১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

এফএনএস: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন মারা গেছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩৫১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪০১ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে। এদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬২০ জন। এ নিয়ে সর্বমোট করোনা থেকে সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com