বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্কুলে সাড়ে ১৯ লাখ টাকা কুড়িয়ে পেল শিক্ষার্থীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

এফএনএস: যশোরের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাড়ে ১৯ লাখ টাকা কুড়িয়ে পেয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ৮টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় এই টাকা পায় তারা। বিষয়টি জানাজানি হলে মণিরামপুর ও ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাসহ ব্যাগটি হেফাজতে নেয়। স্থানীয় ও বিদ্যালয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে রোহিতার স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙিনায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। তারা বিষয়টি স্কুলের শিক্ষকদের জানায়। এরপর স্কুলশিক্ষকরা পুলিশকে খবর দিলে ঝিকরগাছা ও মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় ব্যাগটি খুলে দেখা যায় এতে সাড়ে ১৯ লাখ টাকা রয়েছে। পরে ব্যাগটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্রিটিশ-আমেরিকান ট্যোবোকোর বিপুল পরিমাণে টাকা খোয়া যাওয়ার ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝিকরগাছা থানা পুলিশ টাকাগুলো উদ্ধার করেছে। ব্যাগটিতে সাড়ে ১৯ লাখ টাকা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com