মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়লো স্কটল্যান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

এফএনএস স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্র“পের ম্যাচে গতকাল সোমবার মুখোমুখি হয়েছিল দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। হোবার্টের বেলেরিভে ওভালে ক্যারিবীয়দের ৪২ রানে হারিয়ে দিয়েছে স্কটিসরা। উইন্ডিজের বিপক্ষে এটিই স্কটল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি জয়। স্কটিসদের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১১৮ রানে। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন জেসন হোল্ডার। এ ছাড়া কাইল মেয়ার্স ২০ ও ব্রেন্ডন কিং ১৭ রান করেন। ৪ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন স্কটল্যান্ডের মার্ক ওয়াট। দুটি করে শিকার ব্যাড হোয়েল ও মাইকেল লিসকের। এর আগে, টসে জিতে ফিল্ডিং নেয় উইন্ডিজ। জর্জ মানসির অর্ধশত রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৫ রান করেন মাইকেল জোনস ও জর্জ মানসি। তিনে নামা ম্যাথিউ ক্রস ফিরেন মাত্র তিন রান করে। দ্বাদশ ওভারে দলীয় ৮৬ রানে ফেরেন অধিনায়ক রিচি বেরিংটনও (১৬)। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ওপেনার মানসি। শেষ পর্যন্ত খেলে এই বাঁহাতি অপরাজিত থাকেন ৫৩ বলে ৬৬ রানে। কোনো ছক্কা না থাকলেও মানসি হাঁকান ৯টি চার। মানসিকে দারুণ সঙ্গ দেন কালাম ম্যাকলয়েড ও ক্রিস গ্রিভস। ম্যাকলয়েড ১৪ বলে ২৩ ও গ্রিভস ১১ বলে ১৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ও আলজারি জোসেফ দুটি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com