বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মুদ্রাস্ফীতি-জলবায়ু সংকট: বিক্ষোভে উত্তাল প্যারিস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

এফএনএস বিদেশ: মুদ্রাস্ফীতি ও জলবায়ু পরিবর্তনের বিরোধিতায় লক্ষাধিক মানুষ বিক্ষোভ করেছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক দেন বামপন্থী রাজনৈতিক দল ফ্রান্স আনবোড পার্টির প্রধান জিন লুক মেলন। গত রোববার তার ডাকে সাড়া দিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বিক্ষোভ প্রদর্শন করেছেন আন্দোলনকারীরা। আয়োজকদের দাবি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও জলবায়ু পরিবর্তনে সরকারি নিষ্ক্রিয়তার অভিযোগে রবিবারের পদযাত্রায় এক লাখ ৪০ হাজার লোক অংশ নেন। তবে পুলিশ ধারণা করছিল, এদিনের আন্দোলনে প্রায় ৩০ হাজার লোকের সমাগম হতে পারে। আন্দোলনকারীরা প্রতিবাদের বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাজপথে বিক্ষোভ দেন অনেকে। কিছু বিক্ষোভকারী হলুদ ফ্লোরোসেন্ট ভেস্ট পোশক পরে এসেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পথে পথে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com