মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ \ বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

এফএনএস স্পোর্টস: বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রস্তুতিমূলক ম্যাচটি। ম্যাচটি নির্ধারিত সময়ে শুরুর আগ থেকেই বৃষ্টি শুরু হলে শেষ পর্যন্ত আর নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি বাংলাদেশ-দিক্ষণ আফ্রিকা দলের। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি বৃস্টির কারণে শুরুই হতে পারেনি। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছিলো বাংলাদেশ। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডেই হওয়া ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬০ রান করে আফগানিস্তান। জবাবে আফগানিস্তানের বোলিং তোপে দুমড়েমুচড়ে যায় বাংলাদেশের ব্যাটিং ইনিংস। পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৯৮ রানের বেশি করতে পারেনি সাকিব-মিরাজ-সৌম্যরা। তাই একটি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে বিশ^কাপের মূল পর্বে খেলতে নামবে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর থেকে নিজেদের বিশ^কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। হোবার্টে প্রথম রাউন্ডে গ্র“প ‘এ’ রানার্স-আপ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এ দিকে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়েছিলো নিউজিল্যান্ডকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com