বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বেনাপোল সীমান্তে ১০ সোনার বারসহ ২ সহোদর আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

এফএনএস: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি সোনার বারসহ সহোদরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন- মিলন হোসেন (৩২) ও হিরন মিয়া (৩০)। গতকাল বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টমস হাউজের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক মিলন ও হিরন চুয়াডাঙ্গার মুনিসপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আটকদের দেহ তল­াশি করে প্যান্টের বেল্ট থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করে বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেদ মিনহাজ¦ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাঁশকল এলাকা থেকে অভিযান চালিয়ে সন্দেহভাজন মিলন ও হিরনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১০টি সোনার বার। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি আট লাখ টাকা। এছাড়ায় আটকদের মলদ্বারে স্বর্ণের চালান আছে সন্দেহে তাদের পরীক্ষার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এক্সরে করা হয়েছে। তবে এক্সরেতে স্বর্ণের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। জব্দ স্বর্ণ ও পাচারকারীদের বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com