বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

এফএনএস: যশোরের শার্শায় মনির হোসেন (৪৫) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির হোসেন বেড়ী নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীরা জানান, মনির হোসেনের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। তার স্ত্রীর সঙ্গে সেলিম হোসেন নামে একজনের পরকীয়া চলছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। এ কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তার স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। শার্শা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নারায়নপুর গ্রামে একটি আম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। নিহতের স্ত্রীকে নজরে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com