বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে এইচএসসি পরীক্ষা সম্পন্নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে হলসুপার, সহকারী হলসুপার ও কক্ষ পরিদর্শকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। এসময় কেন্দ্রসচিব অধ্যক্ষ একেএম জাফরুল আলম বলেন, ৬ নভেম্বর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। বোর্ড থেকে জারিকৃত সকল নির্দেশনা মেনে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা ১১ টায় শুরু হবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকসহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে সাড়ে ১০ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে কেউই মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) পরীক্ষায় অনুষ্ঠিত হবে। যথাযথ ভাবে দায়িত্ব পালনের জন্য তিনি কক্ষ পরিদর্শকসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। উলে­খ্য গত বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com