শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কৃষ্ণনগর বাজারের গার্মেন্টস মার্কেটে আগুন, অনন্যা বস্ত্রালয় পুড়ে ভস্মীভূত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ উপজেলার কৃষ্ণনগর বাজারের গার্মেন্টস মার্কেটে আগুন লেগে অনন্যা বস্ত্রালয় পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্র“য়ারি) রাত্র ৮ টা বেজে ৪০ মিনিটের দিকে অনন্যা গার্মেন্টসের ভিতরে আগুনের সুত্রপাত ঘটে পাশ্ববর্তী দোকানীরা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে। কিন্তু পাশ্বে কোন পানির উৎস না থাকায় সাধারণ জনতা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হয়ে পাশ্ববর্তী গার্মেন্টসের দোকান গুলো থেকে দ্রুত মালালান সরিয়ে নিয়ে ক্ষয়ক্ষতির পরিমান কমাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস কালিগঞ্জ এর দুটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। কিন্তু তততক্ষনে অনন্যা বস্ত্রালয় পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অনন্য বস্ত্রালয়ের স্বত্বাধীকারী দীপংকর দেবনাথ জানান তার দোকানে প্রায় ৩০ লক্ষ টাকার মালালাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের কালিগঞ্জ স্টেশন ম্যানেজার বিল−াল হোসেন বলেন আমরা খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি তবে আগুনের সুত্রপাত কিভাবে হল সেটি তদন্ত সাপেক্ষে ছাড়া বলা যাবেনা। তবে সাধারণ জনতা মনে করছে বিদুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com