মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

লোকমান হত্যার প্রধান আসামি গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় লোকমান হত্যা মামলার প্রধান আসামি মোশারফকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল ৪ নভেম্বর শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার নূরনগর এলাকা থেকে উপ-পুলিশ পরিদর্শক (এস আই) রাজিব রায়হান এর নেতৃত্বে একটি পুলিশের টিম অভিযান চালিয়ে লোকমান হত্যা মামলার প্রধান আসামি মোশারফ হোসেনকে গ্রেফতার করে। ঘাতক লোকমানকে হত্যার পর থেকে পালাতক ছিলো। জানাযায়, গত ৩০ অক্টোবর রবিবার সকালে পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে ঘাতক মোশারফ হোসেন তাঁর আপন বড় ভাই লোকমানকে কুপিয়ে হত্যা করেন। নিহত লোকমান হোসেন উপজেলা সদর মাহমুদপুর গ্রামের মুনছুর শেখের পুত্র এবং ঘাতক মোশারাফ শেখ নিহতের আপন মেজ ভাই। এঘটনায় নিহতের পুত্র আল আমিন হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা করে। উলে­খ্য গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রামে মোশারফ হোসেন তার আপন বড় ভাই লোকমান হোসেনের মধ্যে তর্ক বির্তকের এক পর্যায়ে তার মেজো ভাই মোশাররফ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। স্থানীয় ও স্বজনেরা আহত লোকমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com