সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটা পুলিশের সফল অভিযান ডাকাতির প্রস্তুতি কালে কাটারাইফেল, গুলি সহ গ্রেফতার তিন ডাকাত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

দেবহাটা অফিস \ ডাকাতির প্রস্তুতি কালে দেবহাটা পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি, রামদা সহ গ্রেফতার হয়েছে তিন ডাকাত। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো দেবহাটা উপজেলার পারুলিয়ার নোড়ারচক এলাকার ওমর আলী গাজীর পুত্র শরিফুল ইসলাম গাজী (৩৫) খলিসাখালী এলাকার মৃত আবু বক্কর গাজীর পুত্র কামরুল গাজী (৫০) ও কালিগঞ্জ উপজেলার ভাঙ্গানমারী এলাকার মৃত আনছার আলীর পুত্র মোঃ মুরশিদ আলী (৫০)। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গ্রেফতার কৃত তিন ডাকাত নোয়াপাড়া ইউনিয়নের দেবীশহর এলাকার মৃত অনিল স্বর্ণকারের পরিত্যক্ত বাড়ী পার্শ্ববর্তী আম বাগানে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন সময় পুলিশী অভিযানে একটি কাটা রাইফেল, সাত রাউন্ড গুলি, দুইটি রামদা, একটি রাউডি সহ তিন ডাকাতকে পুলিশ গ্রেফতার করে। দেবহাটা পুলিশের অভিযানে অস্ত্র সহ ডাকাতদের গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com