শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় জাতীয় সংবিধান দিবস ২০২২ পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

চীফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জাতীয় সংবিধান দিবস ২০২২ পালিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা সমাজসেবার উপপরিচালক সন্তোষ কুমার নাথ প্রমুখ। সভায় সমাপনি বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পৃথিবীতে যত সংবিধান রয়েছে তার মধ্যে বাংলাদেশ সংবিধান অন্যতম। বাংলাদেশের সংবিধান কেবল দেশের সর্বোচ্চ আইনই নয়। সংবিধানে বাংলাদেশ ভৌগলিক সীমারেখা উলে­খ করা আছে। জনগন সকল ক্ষমতার উৎস হলেও দেশ আইনের মাধ্যমে পরিচালিত হবে। সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতে সকলকে সচেষ্ট থাকতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতি: জেলা প্রশাসক সার্বিক রেজা রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com