মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাকিব-তামিমসহ পিএসএল ড্রাফটে ৭ বাংলাদেশি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: পাকিস্তান সুপার লিগ ক্রিকেটের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন এক ঝাঁক বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন ৭ জন। শীর্ষ দুই ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন তারা। তবে এখনও চ‚ড়ান্ত করা হয়নি এ তালিকা। আগামী বছরের ৯ ফেব্র“য়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নতুন আসরের খেলা। চলতি মাসের ১৮ তারিখ প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। এখন চলছে খেলোয়াড়দের নাম নিবন্ধনের প্রক্রিয়া। যাচাই বাছাইয়ের পর ড্রাফটের আগে প্রকাশ করা হবে চ‚ড়ান্ত তালিকা। এখন পর্যন্ত নিবন্ধন করা বিদেশি খেলোয়াড়দের একটি তালিকা প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তান ডটকম ওয়েবসাইট। সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ৮ ক্রিকেটারের কথা জানাচ্ছে তারা। সেখানেই নাম লিখিয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার ছাড়া তালিকার বাকি সাতজন হলেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের দাভিদ মালান ও রিস টপলি, নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল এবং ওয়েস্ট ইন্ডিজের ওডিন স্মিথ। দ্বিতীয় সর্বোচ্চ ডায়মন্ড ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন ৭৬ জন ক্রিকেটার। এ তালিকায় রয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল­াহ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। ইংল্যান্ডের জেসন রয়, উইল জ্যাকস, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, জিম্বাবুয়ের সিকান্দার রাজারাও এ ক্যাটাগরিতে নাম তুলেছেন। অবশ্য নাম তুললেও পিএসএলের পুরোটা খেলতে পারার সম্ভাবনা খুবই কম বাংলাদেশের ক্রিকেটারদের। ২০২৩ সালে ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত চলবে বিপিএলের নবম আসর। পরে মার্চে ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। প্লেয়ার্স ড্রাফটে দল পেলে মাঝের ফাঁকা সময়ে কয়েক ম্যাচের জন্য হয়তো পিএসএল খেলার অনাপত্তিপত্র পেতে পারেন সাকিব-লিটনরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com