মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাশিয়ার ক্যাফেতে আগুন লেগে নিহত ১৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : রাশিয়ার কোস্ট্রোমা শহরের একটি ক্যাফেতে রাতে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডে পুড়ে নিহত হয়েছেন ১৩ জন। ক্যাফে থেকে তাৎক্ষণকিভাবে ২৫০ জন মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গতকাল শনিবার স্থানীয় গভর্নর সের্গেই স্টিনিকোভের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর পূর্ব শহরে এক ভবনে আগুন ধরে যায়। তখনই ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়। গভর্নর সের্গেই স্টিনিকোভ জানান, পলিগন নামের ক্যাফেতে লাগা আগুন স্থানীয় সময় সাড়ে ৭টার দিকে নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। স্থানীয় জরুরি বিভাগগুলো জানিয়েছে, তারা গতকাল শনিবার রাত ২টার দিকে আগুন লাগার খবর পায়। কী কারণে আগুন লেগেছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com