মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কৈখালী এসআর মা. বিদ্যালয়ে ৫০ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

এসএম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলার কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি পদে নিয়োগ পরীক্ষার পূর্বেই ৫০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জনকে নিয়োগ চুড়ান্ত করার অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসক ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর নিয়োগ প্রক্রিয়া বন্ধের আবেদন জানিয়েছে নিয়োগ বঞ্চিত ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩/০২/২০২২ তারিখ রবিবার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়াক, কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ট, নৈশ প্রহরী ও আয়া এই ৪টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় উপজেলার নকিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। কিন্তু নিয়োগ পরীক্ষার পূর্বেই ৫০ লক্ষ টাকার বিনিময়ে অফিস সহায়ক পদে দিলীপ কুমার মিস্ত্রী, কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ট পদে জাহিদ হাসান, নৈশ প্রহরী পদে নিমাই ও আয়া পদে মিনতী রানীকে নিয়োগ চুড়ান্ত করা হয়। নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র লোক দেখানোর জন্য। প্রধান শিক্ষকসহ স্কুল পরিচালনা পরিষদের প্রভাবশালী একজন ব্যক্তি অবৈধ টাকার বিনিময়ে ঐ ৪ জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। অর্থের বিনিময়ে অবৈধ উপায়ে উক্ত ৪ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া বন্ধ করাসহ পুনরায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য আবেদন জানিয়েছেন ভুক্তভোগী ফাতিমা পারভীন, আকলিমা বেগম, রেশমা খাতুন ও মারুফা বেগম। এবিষয়ে কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার দৈনিক দৃষ্টিপাতকে জানান, নির্ধারিত দিনে ও নির্ধারিত স্থানে নিয়োগ বোর্ডের সকল কর্মকর্তা এবং নিয়োগ প্রার্থীদের উপস্থিতিতে স্বচ্ছতার ভিত্তিতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে নিয়োগ কমিটি। কোন প্রকার আর্থিক লেনদেন হয়নি। নিয়োগের সময় শ্যামনগর উপজেলার ২ জন সাংবাদিক নেতা উপস্থিত ছিল। নিয়োগের বিরুদ্ধে কোন প্রকার খারাপ নিউজ করবে না এবং সকল সাংবাদিকদেরকে ম্যানেজ করবে বলে ২ জন সাংবাদিক নেতা ২০ হাজার টাকা নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com