সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় ৩৫ উর্দ্ধের সমন্বয়ে ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটায় ৩৫ উর্দ্ধ বয়সী খেলোয়াড়ের সমন্বয়ে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে পাইথালী মিলন মহল যুব সংঘ ও কুঁন্দুড়িয়া উদয়ন যুব সংঘ। টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বুধহাটা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের ৩৫ উর্দ্ধ বয়সী খেলোয়াড়ের সমন্বয়ে কুঁন্দুড়িয়া ফুটবল একাদশ ও শোভনালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৩৫ উর্দ্ধ বয়সী খেলোয়াড়ের সমন্বয়ে কামালকাটি ফুটবল একাদশ একে অপরের মুখোমুখি হয়। খেলায় কুঁন্দুড়িয়া ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে কামালকাটি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু মোবাইল কনফারেন্সে ম্যাচের উদ্বোধন করেন। ম্যাচ পরিচালনায দায়িত্বে ছিলেন ফারুক ঢালী। সহযোগিতায় ছিলেন শান্ত মন্ডল ও মাছুম সরদার। ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম ও বেলাল হোসেন। এর আগে ১ম সেমিফাইনালে বুধহাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। টুুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এড. জাকারিয়া, নাজমুল হুদা ও পিন্টু দাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com