সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ্বকাপের জন্য পর্তুগালের দল ঘোষণা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: কিছু দিন পরেই কাতারে পর্দা ওঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের। আর বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। কাতার বিশ্বকাপকে সামনে রেখে এবার দল ঘোষণা করেছে পর্তুগাল। দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে অধিনায়ক করে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। এছাড়াও দলে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ব্র“নো ফার্নান্দেজ, অ্যাটলাটিকো মাদ্রিদের জোও ফেলিক্সের মতো তারকা ফুটবলার। দলে আছে ১৯ বছর বয়সী আন্তোনিও সিলভা ও ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে। ডিফেন্স, মিডফিল্ড ও ফরোয়ার্ড এই তিন ভাগ মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে পর্তুগাল। কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রপে রয়েছে পর্তুগাল। এই গ্র“পে অন্য দলগুলো হলো ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। পর্তুগালের স্কোয়াড: গোলরক্ষক: ডিয়েগো কস্টা, হোসে সা, রুই প্যাট্রিসিও। ডিফেন্ডার: দিয়োগো ডালোট, জাও ক্যান্সেলো, পেপে, রুবেন দিয়াজ, অ্যান্তোনিও সিলভা, দানিলো পেরেইরা, নুনো মেন্দেজ, রাফায়েল গুয়েরো। মিডফিল্ডার: উইলিয়াম, পালিনহা, রুবেন নেভেন, ব্র“নো ফার্নান্দেজ, ওতাভিও, ভিতিনহা, ম্যাথিউস নুনেজ, বার্নার্দো সিলভা, জাও মারিও। ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্চালো রামোস, জাও ফেলিক্স, রাফায়েল লেওয়া, রিকার্দো হর্তা, আন্দ্রে সিলভা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com