শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নগরঘাটায় কবুতর পালন করে সংসারে স্বচ্ছলতা ফিরে এনেছেন ২ সহদর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

নগরঘাটা প্রতিনিধি ঃ তালার নগরঘাটায় বিভিন্ন জাতের কবুতর পালন করে সংসারে স্বচ্ছলতা এনেছেন ২ সহদর। তারা হলেন নগরঘাটা বাগপাড়া গ্রামের মোঃ আব্দুল আলিমের পুত্র মোঃ আব্দুল মান্নান ও মোঃ হাসান আলী। মোঃ হাসান আলী ভাটার কাজ ছেড়ে দিয়ে ২ বছর ধরে শখের বসে কবুতর পালন করা শুরু করেন। লাভের মুখ দেখতে পাওয়ায় পরবর্তীতে সে বানিজ্যিক ভাবে কবুতর পালন করা শুরু করেন। রেচার ও হোমার দুই জাতের কবুতার পালন করছেন তিনি। মোঃ হাসান আলীর খামারে দামি কবুতর আছে মোট ৮ জোড়া। এছাড়া রয়েছে অনেক দেশীয় জাতের কবুতর। দেড় মাস অন্তর অন্তর ২ টা করে বাচ্চা দিয়ে থাকেন কবুতর। মোঃ হাসান আলী দৈনিক দৃষ্টিপাতকে জানান এক জোড়া রেচার জাতের কবুতরের বাচ্চা বিক্রি হয় ১৪ থেকে ১৫ শত টাকা এবং একজোড়া বড় জাতের কবুতর বিক্রি হয় ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। এই ভাবে মোঃ হাসান আলী প্রত্যেক মাসে কবুতর বিক্রি করে আয় করে থাকেন ১০ থেকে ১১ হাজার টাকা। এছাড়া মোঃ হাসান আলীর বড় ভাই মোঃ আব্দুল মান্নান একই ভাবে দেশীয় জাতের কবুতর পালন করে সংসারে স্বচ্ছলতা ফিরে এনেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com