সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, আটক-৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে পুলিশের উপর হামলার ঘটনায় থানায় পুলিশ বাদী মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। জানাগেছে, ঘটনার সময় মাদক দ্রব্য আছে সন্দেহে তেঁতুলিয়া বাজারে আঃ রউফের ছেলে রাসেলের মোটর সাইকেল আটক করে তল­াসী চালান এসআই গাজী নূরুন্নবী ও কনস্টেবল মোহন। এসময় একাধিক বার তল­াসীর পরে মোটর সাইকেলে মাদক দ্রব্য পাওয়া গেছে বলে দাবি করে পুলিশ। এসময় উপস্থিত কেউ কেউ পুলিশ তল­াসির সময় মোটর সাইকেলে মাদক দিয়ে মাদক উদ্ধার করার ঘোষণা দিয়েছে দাবী করে পুলিশকে ঘেরাও করে ফেলে এবং কেউ কেউ পুলিশকে লাঞ্চিত করে। পরিস্থিতি উত্তেজনায় রুপ নিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিপংকর সরদার দ্বীপ এবং একাধিক ব্যক্তির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন জানান, এসআই গাজী নূরন্নবী বাদী হয়ে ২৪ জনের নাম উলে­খ করে অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে গ্রাম পুলিশ রুহুল আমিনের ছেলে শফিকুল, গোলাম নবীর ছেলে মাছুম ও শহিদুলকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com