সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় আবু তালেব নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রাম থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত আবু তালেব গাজী (৬২) ওই গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে। তার স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রয়েছে। স্থানীয় গয়ড়া গ্রামের ইউপি সদস্য শাহানুর রহমান জানান, গতকাল রোববার দিনগত রাতে এশার নামাজ পড়তে চন্দনপুর কলেজ মসজিদে যান তিনি। নামাজ শেষে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় স্বজনেরা আশপাশে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে গভীর রাতে পার্শ্ববর্তী আমবাগানের একটি গাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখতে পান। পরবর্তীতে সোমবার সকালে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেন। নিহতের ছেলে গাজী মাসুদ আক্তার জানান, তার পিতা মানসিক অসুস্থ ছিলেন। এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com