সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২২ পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় র‌্যালি আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২২ পালিত হয়েছে। আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিস কে জানুন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সাতক্ষীরা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডায়াবেটিক এসোসিয়েশনের সাধাঃ সম্পাদক বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ আজিজুর রহমান, অতিঃ জেলা সার্বিক মোঃ রেজা রশিদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ, সদর থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান, ডাঃ জয়ন্ত সরকার, সাংবাদিক আব্দুল বারি, এড আব্দুল বারী, এড ওসমান আলী, আলহাজ্ব মেহের আলী, গোলাম আযম, আজিজ হাসান বাবলু, লাসমিন হোসেন, এনডিসি মোঃ মহিউদ্দিন, সরকারি কমিশনার বাপ্পি দত্ত।ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ খালিদ সাইফুল­াহ ও ডাঃ শাকিল হোসেন। এর পূর্বে সকাল ৯ টায় সাতক্ষীরা সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে সকল চিকিৎসক ও সদস্য উপস্থিত ছিলেন। উলে­খ্য ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪৮৫ জন রোগী সেবা গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com