সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ডাকাতির সরঞ্জম সহ ৫ ডাকাত আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে ৫ জন কে আটক করা হয়েছে। এসময় ডাকাতি কাজে ব্যাবহিত দা,ছুরি, রড সহ বিভিন্ন সরঞ্জম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার আসামী সদরের লাবসা ইউপির দেবনগর গ্রামের আসাদ মেম্বরের ঘেরের উত্তর পাশে বাইপাস ব্রিজের উপর থেকে আসামীদের আটক করে। আটককৃতরা হলেন পিরোজপুর কাউখালী থানার বড়বিড়াল ঝুড়ি গ্রামের আবুল বাশার হাওলাদারের পুত্র মোঃ রুবেল (৩৫), একই জেলার মঠবাড়িয়া থানার হোতখালী গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র মোঃ আঃ কুদ্দুস মিয়া (৫২), গোপালগঞ্জ কোটালীপাড়া থানার নয়াকান্দি গ্রামের মৃত হোসেন হাওলাদারের পুত্র মোঃ নাসির হাওলাদার (৪৮) সে বর্তমান সোনাডাঙ্গা গল­ামারী কৃষ্ণ মন্দিরের পাশে থাকেন। খুলনা রুপসা থানার রাজাপুর দেয়াড়া গ্রামের আইজুল হাওলাদারের পুত্র মোঃ পারভেজ রানা ওরফে খোকন (৩৫), একই থানার নৈহাটি গ্রামের মোঃ হামেদ হাওলাদারের পুত্র মোঃ শহিদুল হাওলাদার (৩৫)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা পূর্বক আদালতে প্রেরণ কারা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com