সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের ৭০ তম জন্ম বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলামের ৭০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। এন আই যুব ফাউন্ডেশন ফিংড়ী বাজার শাখা ও এন আই ইসলামিয়া লাইব্রেরী ফিংড়ী বাজার শাখার যৌথ আয়োজনে গতকাল সন্ধ্যায় ব্যাংদহা বাজারে এন আই যুব ফাউন্ডেশনের সভাপতি সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা সভাপতি রাশেদুজ্জামান রাশি, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, বক্তারা বলেন, নজরুল ইসলাম ফিংড়ীর মাটিকে গর্বিত করেছেন। তিনি শুধুমাত্র একজন স্বচ্ছ কর্মীবান্ধব রাজনৈতিক নেতা নন তিনি একজন সফল শিক্ষকও। সৎ, স্বচ্ছ রাজনীতির মাধ্যমে সাতক্ষীরাবাসীর কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। নজরুল ইসলাম এখন শুধু ফিংড়ীর গর্ব নন, তিনি সাতক্ষীরাবাসীর গর্ব। সাতক্ষীরার নির্যাতিত মানুষের শেষ আশ্রয় স্থল। অনুষ্ঠানের শুরুতে স্বরচিত কবিতা আবৃত্তি করে জন্মদিনের শুভেচ্ছা জানান নজরুল ইসলামের সহধর্মিনী ছালেহা ইসলাম শান্তি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম ও শেখ আজমির হোসাইন বাবু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com