মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্স করার জন্য মুখিয়ে ছিল ভারতীয় দল। কিন্তু হার্দিক পাণ্ডের দল মাঠেই নামতে পারল না। বৃষ্টির কারণে ভেস্তে গেল তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি। হতাশা নিয়েই ওয়েলিংটনের স্টেডিয়াম ছেড়েছে দুই দল। আগে থেকেই ম্যাচের দিন পর্যাপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। এমনকি বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায়নি। নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। এ সিরিজ থেকেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছে ভারত। এই সিরিজে চারটি উইকেট তুলে নিতে পারলেই এক বছরে সর্বাধিক উইকেটের মালিক হয়ে যাবেন ভুবনেশ্বর কুমার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com