মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পর্তুগাল বিশ্বকাপ জিতলেই অবসর নিতে চান রোনালদো

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: বয়স পেরিয়ে গেছে ৩৭। মাঠের পারফরম্যান্সেও পড়েছে তার ছাপ। সম্ভাব্য এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। কাতারে যদি পর্তুগাল বিশ্বকাপ জিতে নেয় তবে এর পরই অবসর নেবেন রোনালদো―এমনটা জানিয়েছেন নিজেই। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৬ সালে পর্তুগাল সেমিফাইনালে খেললেও এর পরের তিন আসরে শেষ ১৬ পেরোতে পারেনি পর্তুগিজরা। কাতারে বিশ্বকাপ জেতার বড় সুযোগ দেখছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো, ‘আমি খুবই আশাবাদী। আমাদের দারুণ একজন কোচ আছে। আমাদের খেলোয়াড়দের এই প্রজন্মটা দুর্দান্ত। আমি দারুণ একটি বিশ্বকাপের জন্য সামনের দিকে তাকিয়ে আছি। এটি খুবই কঠিন। তবে সব কিছুই সম্ভব। অবশ্যই আমরা লড়াই করব। ’পর্তুগাল যদি বিশ্বকাপ জিতে নেয় তবে ফুটবলকে বিদায় বলে দেবেন রোনালদো, ‘হ্যাঁ! অবশ্যই, পর্তুগাল জিতলে অবসর নেব। শতভাগ নিশ্চিত। ’আগামী বৃহস্পতিবার ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ২৯ নভেম্বর উরুগুয়ে এবং ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে রোনালদোরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com