মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নিজেদের মেলে ধরতে পারলেন না বোলাররা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: পাকিস্তান সফরে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জেতার সুযোগ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে। জিসান আলমের ঝড়ো ব্যাটিংয়ে পুঁজিও হলো বেশ ভালো। কিন্তু বোলাররা পারলেন না নিজেদের মেলে ধরতে। বড় জয়ে সমতায় সিরিজ শেষ করল স্বাগতিকরা। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে শুক্রবার পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের জয় ৭ উইকেটে। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৩ রান তোলে বাংলাদেশের যুবারা। জবাবে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। বাংলাদেশকে দেড়শ ছাড়ানো সংগ্রহ এনে দেওয়ার কারিগর ওপেনার জিসান। আগ্রাসী ব্যাটিংয়ে ৪০ বলে ৭৩ রান করেন তিনি। তাকে ছাপিয়ে ৭৯ রানের ইনিংসে পাকিস্তানের জয়ের নায়ক অধিনায়ক সাদ বেইগ। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৬৩ রান যোগ করেন জিসান ও আশিকুর রহমান। যেখানে কিপার-ব্যাটসম্যান আশিকুরের অবদান ¯্রফে ১২ রান। দ্বিতীয় উইকেটে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৪৭ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন জিসান। আউট হওয়ার আগে ৯ চার ও ২ ছক্কায় ৭৩ রানের ইনিংসটি সাজান জিসান। রিজওয়ানের ব্যাট থেকে আসে ২৮ বলে ২৯ রান। পরের ব্যাটসম্যানরা তেমন কিছু করতে না পারায় সংগ্রহ বেশি বড় হয়নি। রান তাড়ায় নামা পাকিস্তানের যুবাদের শুরুতে চেপে ধরেছিলেন তানভির আহমেদ। ২০ রানে ২ ও পঞ্চাশের আগে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। তবে চতুর্থ উইকেটে জুটি বেঁধে বাংলাদেশকে আর কোনো সুযোগই দেননি সাদ ও আরাফাত। দুজনের অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটিতে সহজেই ম্যাচ জিতে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সাদ ৮ চার ও ৩ ছক্কায় ৫০ বলে করেন ৭৯ রান। আরাফাতের ব্যাট থেকে আসে ৪ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৫০ রানের ইনিংস। তানভির ২৩ রানে নেন ২ উইকেট। অপরাজিত ফিফটিতে দল জিতিয়ে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও জেতেন পাকিস্তানের অধিনায়ক সাদ। এই সফরের শুরুতে একটি চার দিনের ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় তারা। এবার সমতায় শেষ হলো টি-টোয়েন্টি সিরিজটি। আজ রোববার সকালে দেশে ফেরার কথা বাংলাদেশের যুবাদের। সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২০ ওভারে ১৬৩/৬ (আশিকুর ১২, জিসান ৭৩, রিজওয়ান ২৯, আহরার ১৫, সিয়াম ৬, রাব্বি ১, শিহাব ১২*, পারভেজ ৪*; ইসমাইল ৪-০-২৯-০, ইবতিসাম ৪-০-৩৪-২, রাজা ১-০-১৫-২, আসফান্দ ৪-০-৩১-৩, আরহাম ৪-০-২৬-০, আরাফাত ৩-০-২৩-০)। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ১৮.২ ওভারে ১৬৫/৩ (শাহওয়াইজ ১৬, বাসিত ০, সাদ ৭৯*, তৈয়্যব ৮, আরাফাত ৫০*; তানভির ৪-০-২৩-২, মারুফ ৩.২-০-৩৬-০, পারভেজ ৩-০-২৮-১, জিসান ৪-০-৩০-০, ওয়াসি ২-০-১৮-০, রাব্বি ২-০-২২-০)। ম্যাচ: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী। সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ। ম্যান অব দা ম্যাচ: সাদ বেইগ। ম্যান অব দা সিরিজ: সাদ বেইগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com