মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যেভাবে দেখবেন বিশ্বকাপের ম্যাচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকী আর মাত্র কয়েক ঘন্টা। বিশ্বের শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াই মিস করতে চাইবে না কেউ। বিশ্বের প্রায় ৫০০ কোটি মানুষের টেলিভিশনের মাধ্যমে নজর থাকবে কাতারে। টেলিভিশন ছাড়াও ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ উপভোগ করতে পারবে অনলাইনেও। ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের টেলিভিশন স¤প্রচার স্বত্ব পেয়েছে ভারতের মুকেশ আম্বানির মালিকানাধীন বহুজাতিক কোম্পানি রিলায়েন্সের ভায়াকম ১৮ মিডিয়া। আর সেই জন্যেই স্পোর্টস ১৮ নামে চ্যানেলও খোলা হয়েছে। আর স্পোর্টস ১৮ এর সঙ্গে চুক্তির মাধ্যমে অন্য টেলিভিশন চ্যানেলগুলো পাচ্ছে খেলা স¤প্রচারের স্বত্ব। টেলিভিশন ছাড়া অনলাইনেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ। অনলাইনে খেলা দেখতে স্মার্টফোন বা ল্যাপটবে জিও সিনেমার অ্যাপ ডাউনলোড করতে হবে। এ ছাড়া প্লে-স্টোর থেকে ইনস্টল করলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপের ২২ তম আসর। জিও সিনেমাতে অতিরিক্ত খরচ ছাড়ায় ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়লম ও তামিল ভাষায় দেখা যাবে খেলা। ৩২ দলের অংশগ্রহণে ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠেছে গতকাল রোববার। বাংলাদেশ সময় রাত ১০ টায় মাঠে নামছে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com