শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চীন-আরব সম্মেলনের আয়োজন করবে সৌদি আরব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : সৌদি আরব প্রথমবারের মতো ডিসেম্বর মাসের শুরুর দিকে চীন-সৌদি সম্মেলনের আয়োজন করবে। তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব এশিয়ার সাথে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। দুবাইয়ে বেইজিংয়ের কনসাল এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। মঙ্গলবার কনসাল জেনারেলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দুবাইয়ে চীনের কনসাল জেনারেল লি জুহাং বলেন, ‘ডিসেম্বর মাসের গোড়ার দিকে সৌদি আরবে এই প্রথমবারের মতো চীন-আরব সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে সম্মেলনের সুনির্দিষ্ট তারিখ বা এতে কারা উপস্থিত থাকবেন সে ব্যাপারে বিবৃতিটিতে বিস্তারিত আর কিছু বলা হয়নি। ওপেক প্লাস কার্টেল যুক্তরাষ্ট্রের আবেদন উপেক্ষা করে জ¦ালানি তেলের উৎপাদন কমানোর পর সৌদি আরব এবং রিয়াদের দীর্ঘ দিনের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এশিয়ার বাজারের সাথে সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য দেশ সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এ সম্মেলন হতে যাচ্ছে। ওপেক প্লাসের পরবর্তী বৈঠক আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে জ¦ালানি সরবরাহ প্রশ্নে বৈশ্বিক বিরোধের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। কনস্যুলেটের বিবৃতিতে বলা হয়, ‘লি জুহাং উলে­খ করেন, চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক একটি দ্রুত উন্নয়নের পথে প্রবেশ করেছে।’ তারা বলছে, সম্মেলন ‘চীন-আরব সম্পর্কের ইতিহাসের একটি মাইলফলক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com