বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শহীদ ডা. মিলনের সমাধিতে ফুলেল শ্রদ্ধা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

এফএনএস: গতকাল রোববার ছিলো শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস। দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এদিন সকাল ৮টায় আওয়ামী লীগের পক্ষ থেকে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি পালন করে দলটি। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে ডা. মিলন দিবসে তার সমাধিতে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলটির নেতা আমানুল­াহ আমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করেন তারা। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিঝরা উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে শহীদ ডা. শামসুল আলম খান মিলন নির্মমভাবে নিহত হন। তার আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী গণআন্দোলন আরও বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com