সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সমগ্রী বিতরন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন স্বাস্থ্য সমগ্রী বিতরন করা হয়েছে। বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করুন, জীবন বাঁচাতে সহায়তা করুন এই শ্লোগানকে সামনে নিয়ে গতকাল সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা-৯৩ বন্ধু সংগঠনের আয়োজনে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি সাতক্ষীরার অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজা রশিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপঙ্কর কুমার বিশ্বাস, সাতক্ষীরা শিশু হাসপাতালের সাধাঃ সম্পাদক মালেহুজ্জামান খাঁন, ফ্রেন্ডশিপ হাসপাতালের কো-অর্ডিনেটর শাহিন আহমেদ। প্রধান অতিথি সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির হাতে ৮টি অক্সিজেন সিলিন্ডার, ৬টি ফলোমিটার, ৩টি ট্রলি, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির কাছে ৮ টি অক্সিজেন সিলিন্ডার, ৬টি ফলোমিটার, ৩টি ট্রলি, ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রতিনিধির কাছে ৮ টি অক্সিজেন সিলিন্ডার, ৮ টি ফলোমিটার, ৩টি ট্রলি এবং সাতক্ষীরা শিশু হাসপাতালের প্রতিনিধির কাছে ৫ টি অক্সিজেন সিলিন্ডার, ৫ টি ফলোমিটার, ৩টি ট্রলি বিতরন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৯৩ এর বন্ধু মোফাজ্জেল হোসেন, হাবিবুল­াহ, আসাদুজ্জামান, সিরাজুল ইসলাম, হাসানুজ্জামান, কামররুজ্জামান, শোভন, শাহিন, আব্দুল হালিম, বখতিয়ার রহমান বকুল, মাসুদ বাবু, সাব্বির হোসেন, নাসির, কাদের, আসাদ শেখ, আবু সুফিয়ান, শাহিন, জিল­ুর, রাকিব, সাইদ, সাব্বির, কাইয়ুম, তৌফিকসহ অর্ধশতাধিক বন্ধুরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com