শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশি ফুটবলপ্রেমীরা আমাদের মতোই পাগল -আর্জেন্টিনা দল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: কাতার বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের চলছে ফুটবল উন্মাদনা। বিশেষ করে লাতিন আমেরিকার দুই দল ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে এই দেশের মানুষের উচ্ছ¡াস সবচেয়ে বেশি। রাত জেগে খেলা দেখা, দল জিতলে মিছিল বের করা নিয়মিত ঘটনা। এই খবর এবার পৌঁছে গেছে আর্জেন্টিনায়। লিওনেল মেসিদের সমর্থন দেওয়ায় তারা বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। গত বুধবার পোল্যান্ডের বিপক্ষে গ্র“প পর্বের ‘বাঁচা-মরার’ ম্যাচ ২-০ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পরদিনই আর্জেন্টিনা জাতীয় দলেরর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের মানুষের উচ্ছ¡াসের তিনটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে ছিল আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকার মাঝে ‘ফিস্ট বাম্পের’ ইমোজি। ক্যাপশনে লেখা হয়, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য ধন্যবাদ। তারা আমাদের মতোই পাগল। ‘ পোস্টটিতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু ইমোজি। উলে­খ্য, এর আগে ফিফার অফিসিয়াল টুইটারে বাংলাদেশি ফুটবল দর্শকদের ছবি পোস্ট করা হয়েছিল। আজ শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com