বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ২৬৩ রান, ইংল্যান্ডের ৮ উইকেট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন পাকিস্তানের দরকার ২৬৩ রান। ইংল্যান্ডের প্রয়োজন ৮ উইকেট। ৭ উইকেটে ২৬৪ রানে আজস নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ইংল্যান্ড। এতে ম্যাচ জয়ের জন্য ৩৪৩ রানের টার্গেট পায় পাকিস্তান। জবাবে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৮০ রান করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৪৯৯ রান। ৩ উইকেট হাতে নিয়ে ১৫৮ রানে পিছিয়ে ছিলো পাকরা। চতুর্থ দিনে গতকাল বাকী ৩ উইকেটে ৮০ রান যোগ করে, সব উইকেট হারিয়ে ৫৭৯ রান করে স্বাগতিক পাকিস্তান। পাকিস্তানের আব্দুল­াহ শফিক ১১৪, ইমাম উল হক ১২১ ও অধিনায়ক বাবর আজম ১৩৬ রান করেন। এ ছাড়া আঘা সালমান ৫৩ রানের ইনিংস খেলেন। অভিষেক ম্যাচ খেলতে নেমে ইংল্যান্ডের স্পিনার উইল জ্যাকস ১৬১ রানে ৬ উইকেট নেন। প্রথম ইনিংস থেকে পাওয়া ৭৮ রানের লীড পায় সফরকারী ইংলিশরা। এরপর ৭ উইকেটে ২৬৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ইংল্যান্ড। ইনিংসে হ্যারি ব্র“ক ৮৭, জোর রুট ৭৩ ও জ্যাক ক্রলি ৫০ রান করেন। পাকিস্তানের নাসিম শাহ-মোহাম্মদ আলি ও জাহিদ মাহমুদ ২টি করে উইকেট নেন। ৩৪৩ রানের টার্গেটে খেলতে নেমে দ্রুতই ২ উইকেট হারায় পাকিস্তান। শফিক ৬ ও বাবর ৪ রান করে আউট হন। ইমাম ৪৩ ও সাউদ সাকিল ২৪ রানে অপরাজিত আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com