সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে প্রাক বড়দিনের কেক কাটা অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে খ্রিস্টান এসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে প্রাক বড়দিনের কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বর দাশ, উপজেলা খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি মাইকেল সরকার, সহ সভাপতি সুবাষ দাস, এসোসিয়েশনের যোয়াকিম মন্ডল (নিউটন), সুবাষ রায়, কল্পনা বৈরাগী, যাকোব সরকার, সিল বানু আচারী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম-কে সংগঠনের পক্ষ থেকে বড়দিনের উপহার তুলে দেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com