বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অসুস্থ পেলেকে জয় উৎসর্গ করলেন নেইমাররা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: খেলা শেষে সবাই যখন করমর্দনে ব্যস্ত, তখন নেইমারকে কিছুটা বিমর্ষ মনে হলো। তাহলে কী আবার চোট? না, এটি শারীরিক চোট নয়, মানসিক। যে দলের হয়ে গতকাল তাঁরা জয় উদযাপন করছেন, এই দলকেই তিনবার বিশ্বকাপ এনে দেওয়া কিংবদন্তি পেলে এখন অসুস্থ। তাই কিংবদন্তির সুস্থতা কামনা করে খেলা শেষে সতীর্থদের নিয়ে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করলেন নেইমার। সেই সঙ্গে দলের জয়টাও উৎসর্গ করলেন পেলেকে। সোমবার দিবাগত রাত ১টায় কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। খেলা শেষে নেইমার সতীর্থদের নিয়ে মাধ্যমাঠে দাঁড়িয়ে পেলেকে এই জয় উৎসর্গ করেন। খেলার আগে পেলেও ইনস্টাগ্রামে নেইমারদের স্মরণ করে লিখেছেন, ‘হাসপাতালে বসে তোমাদের খেলা দেখবো এবং সমর্থন দিবো। এবার আমরা ঐক্যবদ্ধ। ব্রাজিলের জন্য শুভকামনা।’ কোলন ক্যানসারে আক্রান্ত ৮২ বছর বয়সী পেলে এখন ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে রয়েছেন। দুদিন আগে প্যালিয়াটিভ কেয়ারে নিতে হয়েছে তাঁকে। বর্তমানে রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com