বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিরিজের শেষ ওয়ানডের টিকিট পাবেন যেভাবে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ভারতকে প্রথম দুই ম্যাচ হারিয়ে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য বন্দরনগরীর দুটি জায়গায় টিকিট পাওয়া যাবে। সেগুলো হলো বিটাক মোড়ের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টার। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আজ শুক্রবার থেকে টিকিট বিক্রি শুরু করবে বিসিবি। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা এক দফা পাওয়া যাবে, ম্যাচের দিনও একই সময়ে টিকিট বিক্রি হবে। অনলাইনে টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই। সশরীর নির্ধারিত কাউন্টারে গিয়ে কিনতে হবে টিকিট। শেষ ওয়ানডের টিকিটের সর্বনিম্ন দাম ওয়েস্টার্ন স্ট্যান্ডের ২০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউসে ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারিতে এক হাজার আর এক হাজার ৫০০ টাকা করে খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটি বক্সে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com