বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলের রুটি সবজি খেলেন ফখরুল-আব্বাস-রিজভী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

এফএনএস: ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে থাকা ফখরুল, আব্বাস ও রিজভীকে সাধারণ বন্দিদের মতো নাস্তা দেওয়া হয়েছে রুটি-সবজি ও ডিম। কারাগারে সূর্যমুখী ভবনে তারা তিনজন পৃথক তিনটি কক্ষে অন্যান্য বন্দীদের সঙ্গে রাত কাটান। গতকাল শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কারাগার থেকে আরও জানা গেছে, সাধারণ বন্দী হিসেবে কারাগারে থাকায় অন্যান্যের মতোই তাদের নাস্তায় সবজি-রুটি ও ডিম দেওয়া হয়। এ ছাড়া দুপুরে রাতেও সাধারণ বন্দিদের জন্য যেটা বরাদ্দ থাকবে, তাদের সেই খাবারই দেওয়া হবে। তাদের ডিভিশনের কাগজপত্র এখনও পাওয়া যায়নি। ডিভিশন হলে তাদের আলাদা কক্ষ ও আরও উন্নতমানের খাবার দেওয়া হতো। এদিকে, রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদসহ গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা কারাগারে আগে থেকেই কোয়ারেন্টিনে আছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর দেশের সবকটি কারাগারের নতুন একটি নিয়ম অন্তর্ভুক্ত হয়। তখন থেকে নতুন বন্দীদের সাত দিন কোয়ারেন্টিনে রাখা হয়। সেই নিয়ম এখনও প্রচলিত আছে। এর আওতায় থেকে বাদ পড়েননি বিএনপির নেতারা। গত শুক্রবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার বিকেলে আদালতে নেওয়ার পর ফখরুল ও আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আবেদন আমলে নিয়ে বিএনপির এ দুই শীর্ষ নেতাকে কারাগারে পাঠান। পরে সন্ধ্যা সোয়া ৬টার পর থেকে বিএনপি নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাস কারাগারে অবস্থান করছেন। এখনও তাদের ডিভিশনের নির্দেশনা আসেনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কারাবিধি মোতাবেক নতুন বন্দিদের কোয়ারেন্টিনে রাখা হয়। তাই বিএনপির নেতাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সাধারণ বন্দি হিসেবে আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com