বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সেমিফাইনাল এবং ফাইনালে নতুন বল ‘আল হিল্ম’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: কাতার বিশ্বকাপ এখন শেষের দিকে। সেমিফাইনালিস্ট চারটি দলও নিশ্চিত হয়ে গেছে। ১৩ ডিসেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। আর পরদিন ফ্রান্স-মরক্কো মুখোমুখি হবে ফাইনালে ওঠার লড়াইয়ে। নক-আউট পর্বের এই তিনটি ম্যাচের জন্য নতুন বল ব্যবহার করা হবে। সেই বলটির নামকরণ করা হয়েছে ‘আল হিল্ম’। চলতি আসরের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অফিশিয়াল বল ‘আল রিহলা’ দিয়ে। নতুন বল আল হিল্মেও থাকছে আল রিহলার মতো প্রযুক্তি। অফসাইড সিদ্ধান্তের ক্ষেত্রে নির্ভুল সিদ্ধান্ত পেতে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি যুক্ত থাকবে এই বলে। এবারের বিশ্বকাপে এই প্রযুক্তির সফল প্রয়োগ দেখা গেছে প্রায় প্রতি ম্যাচেই। ‘আল রিহলা’ শব্দের অর্থ ছিল সফর। আর ‘আল হিল্ম’ শব্দটির অর্থ হলো ‘স্বপ্ন’। এই বল পায়ে কারা সেই স্বপ্ন পূরণ করতে পারবে তা সময়ই বলে দেবে। ফ্রান্সের সামনে এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ। লিওনেল মেসির শেষ বিশ্বকাপে শিরোপা জিততে চায় আর্জেন্টিনা। পিছিয়ে নেই প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কো কিংবা গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com