বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আর্জেন্টিনা সেমিফাইনালে কখনো হারেনি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: অঘটন ও চমকের বিশ্বকাপে এখনো টিকে আছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গেলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন লিওনেল মেসিরা। সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই পরিস্থিতিতে মেসিদের সাহস জোগাতে পারে অতীত ইতিহাস। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে হারার রেকর্ড নেই আর্জেন্টিনার। এই বিশ্বকাপের আগে চারবার সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। চারবারই জিতেছে আলবিসেলেস্তেরা। ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরেই সেমিফাইনালে জিতে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ১৯৭৮ সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও সেবার ভিন্ন ফরম্যাটে খেলা হয়েছিল, সেমিফাইনাল ছিল না। এরপর ১৯৮৬, ১৯৯০ এবং ২০১৪ সালের বিশ্বকাপে সেমিফাইনাল খেলে আর্জেন্টিনা। প্রতিবারেই আর্জেন্টিনা জয় লাভ করেছে। বিশ্বকাপের সেমিফাইনাল জয়ের অভিজ্ঞতা আছে মেসিরও। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিতে জিতেছিল মেসির দল। নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি ১২০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। এরপর টাইব্রেকারে আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরোর নৈপুণ্যে জয় পেয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় মেসিদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com