সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পাালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

কালিগঞ্জ ব্যুরো \ কালীগঞ্জে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনিমানে রূপকল্প ২০২১ ঘোষণা করেন। জাতীয়ভাবে দিবসটি উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়, পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা, স্কুল শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা পুরস্কার বিতরণ করা হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র মন্ডল, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আব্দুল­াহ হাসান, উপজেলা তথ্য আপা মিনারা আক্তার, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি এ বিষয়ের উপরে বক্তব্য রাখেন তিনটি বিদ্যালয়ের সাতজন ছাত্র-ছাত্রী। বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাকিব আল হাসান, দ্বিতীয় কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শাহরিন নিগার, ও তৃতীয় স্থান অধিকার করেছে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মাকসুদা আক্তার, অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এনজিও প্রতিনিধি, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com