বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রথম টেস্টে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ফলোঅনের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৩৩ রান। প্রথম ইনিংসে ভারতের চেয়ে আরো ২৭১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে বাংলাদেশের আরো দরকার ৭২ রান, হাতে মাত্র দুটি উইকেট। গতকাল বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ভারতকে ৪০৪ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় মাত্র ৫ রানেই বাংলাদেশ হারায় নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে। শান্ত মেরেছেন ‘গোল্ডেন ডাক’। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ সিরাজের শিকার হন এই বাঁহাতি। তিনে নামা রাব্বি ৪ রান করেই বোল্ড হন। তাঁর উইকেটটি পান উমেস যাদব। দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস সিরাজের দ্বিতীয় শিকার হন। ৩০ বলে ২৪ রান করেন তিনি। ওপেনার জাকির হাসানও সিরাজের বলে নাকাল হয়েছেন। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে ২০ রান এসেছে তার ব্যাট থেকে। দলীয় ৭৫ রানে আউট হয়েছেন সাকিব আল হাসান। ২৫ বলে ৩ রান করেছেন এই অলরাউন্ডার। এরপর নুরুল হাসান ১৬, মুশফিকুর রহীম ২৮ ও তাইজুল ইসলাম শূন্য রানে ফিরে গেলে ১০২ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে অবিচ্ছিন্ন ৩১ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। মিরাজ ১৬ ও এবাদত ১৩ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে কুলদীপ যাদব চারটি উইকেট পেয়েছেন। তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com