মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মটরসাইকেল দুর্ঘটনায় আহত-৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাউথ বাংলা ইঞ্জিনিয়ারিং এর প্রতিনিধি ও মটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে। এঘটনায় গুরতর জখম মটরসাইকেল চালক শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের মোমিন গাজীর ছেলে এলাহি বক্স(৫২)-কে প্রথমে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা-ঘোলা সড়কের আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুরস্থ সুরোত আলী সরদারের বাড়ির সন্নিকটে। এ ঘটনায় গুরুতর আহত দুই যাত্রী বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সাউথ বাংলা ইঞ্জিনিয়ারিং এর প্রতিনিধি ফরিদ হোসেনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আশাশুনি উপজেলা সহকারি শিক্ষক পরিষদের সভাপতি শরীফ আহম্মেদ জানান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও স্কুলের বায়োমেট্রিক হাজিরা মিটার দেখভালের দায়িত্ব থাকা ফরিদ হোসেন শ্রীউলা থেকে ভাড়ায় চালিত মটরসাইকেল যোগে আশাশুনিতে আসার সময় ঘটনা স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে কার্পেটিং সড়কে ছিটকে পড়লে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com